বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম
কুলাউড়ায় মোবাইল কোর্টে বিশৃঙ্খলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এমপির নির্দেশ নড়াইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধাক্কা, চালক নিহত চৌদ্দগ্রামে সিএনজি চালক হত্যামামলার প্রধান আসামী গ্রেফতার চরাঞ্চলের প্রাণিসম্পদ উন্নয়নে প্রশিক্ষণ, বকনা বিতরণ ও মৎস্য পোনা অবমুক্তকরণ সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর খবর’ ছড়িয়ে পড়তেই যা জানালেন ঘনিষ্ঠজনেরা হাসপাতাল থেকে স্বর্ণের গয়না উধাও, সিসিটিভিতে দেখা গেল ‘চোর’ কোনো মানুষ নয় বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশের দাম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা রাজধানীতে জশনে জুলুস ও আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ

লক্ষ্মীপুরে বায়েজীদ ভূঁইয়ার ঈদ শুভেচ্ছা বিনিময়

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ৬নং কেরোয়া ইউনিয়নে জেলা যুবলীগ নেতা বায়েজীদ ভূঁইয়া ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন।

গতকাল ২ আগষ্ট রবিবার উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেক লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে সাথে নিয়ে বায়েজীদ ভূঁইয়া কেরোয়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় উপস্থিত জনসাধারণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় প্রায় কয়েক শতাধিক মটরসাইকেল নিয়ে নেতা কর্মীরা বায়েজীদ ভূঁইয়াকে সাথে নিয়ে ইউনিয়নে মটর শোভাযাত্রা করেন।

বায়েজীদ ভূঁইয়া বলেন, আমি আমার প্রিয় মাতৃভূমি ৬নং কেরোয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের মাঝে থাকতে চাই, তাদের ভালোবাসা এবং সুখ দুঃখের সাথী হয়ে তাদের পাশে দাঁড়াতে চাই। ইনশাআল্লাহ আমি সুযোগ পেলে এই ইউনিয়নের জন্য আমি আমার যথা সর্বস্ব বিলিন করে দিতে প্রস্তুত রয়েছি।

উল্লেখ্য, অতি সম্প্রতি ৬নং কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং রায়পুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহাজান কামালের মৃত্যুর পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূণ্য হয়ে যায়, ফলে এখানে উপ-নির্বাচন বা যথা সময়ে নির্বাচনের জন্য আওয়ামীলীগের পক্ষ থেকে বায়েজীদ ভূঁইয়াকে চেয়ারম্যান পদে অধিষ্টিত করার জন্য নানান গুঞ্জন এলাকাতে শোনা যাচ্ছে। চেয়ারম্যান নির্বাচনের ব্যাপারে বায়েজীদ ভূঁইয়ার পক্ষ থেকে সুস্পষ্ট কোন বক্তব্য না পাওয়া গেলেও তিনি বলেন, সবকিছু নির্ভর করছে আমার এলাকার প্রিয় জনগণের উপর তারা যদি আমাকে ভালোবাসেন তাহলে তাদের সুখ দুঃখের অংশিদার হতে তাদের ভাবনার বিষয়টাকেই আমি সবচাইতে বেশী প্রাধান্য দিব।

বায়েজীদ ভূঁইয়া তার রাজনৈতিক জীবনে দক্ষতা এবং স্বচ্চতার সাথে রাজনীতির মাঠে একনিষ্ঠ ভাবে বিচরন করে আছেন। তিনি লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক এবং লক্ষ্মীপুর থেকে প্রকাশিত বহুল প্রচলিত দৈনিক আমাদের লক্ষ্মীপুর পত্রিকার প্রকাশক ও সম্পাদকের দায়িত্ব পালন করছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: