মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

শিরোনাম
শরীরে পিলেট নিয়ে ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দি জামালপুরে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান নাগরিক সম্মিলনে দারিদ্র্য ও বৈষম্য নিরসনে সর্বজনীন সামাজিক সুরক্ষা ও পর্যাপ্ত অর্থায়নের দাবি বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ ৭ দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দিতে চায় ইরান পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, আবেদনে মিলল সাংকেতিক চিহ্ন পুনরায় একই স্থানে বহাল হয়ে অলৌকিক ক্ষমতা দেখালেন প্রকৌশলী মো. ইকবাল হোসেন গাজীপুরে পৃথক স্থানে রেললাইনে দুই মরদেহ মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের নির্দেশ ট্রেনে উঠে হারিয়ে যাওয়ার ৬১ বছর পরও বাড়ি ফেরার স্বপ্ন

কচুয়ায় স্কুল ছাত্রীর ধর্ষক ও হত্যাকারীদের শাস্তি দাও : মহিলা ফোরাম

প্রেস বিজ্ঞপ্তি : সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি রওশন আরা রুশো এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু এক যুক্ত বিবৃতিতে চাঁদপুরের কচুয়ায় স্কুল ছাত্রীর ধর্ষক ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে।

পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, চাঁদপুরের কচুয়ায় জান্নাতুল নাঈম মিশু (১৪) নামে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। গত ২ আগস্ট রোববার কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় বেশিরভাগ ক্ষেত্রে অপরাধীর শাস্তি না হওয়ায় নির্যাতন ও ধর্ষণ দিন দিন বেড়েই চলেছে । আর বর্বরতার দিক দিয়েও তা যেন আগের নির্যাতনের মাত্রাকে ছাড়িয়ে যাচ্ছে । বাংলাদেশে ১০০ নারী ধর্ষণের মামলার ৯৭ টির-ই কোন বিচার হয় না । টাকা আর ক্ষমতার দাপটে অপরাধীরা অধিকাংশ সময় পার পেয়ে যায় ।

নেতৃবৃন্দ অবিলম্বে ধর্ষক ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: