বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

শিরোনাম
মানবপাচার দমনে নতুন আইন কঠোর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চিফ ক্যাশিয়ার পদে নিয়োগ দেবে মীনা বাজার লক্ষ্মীপুরে ৪ হাসপাতাল-ডায়াগনস্টিকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা ধনবাড়ীতে ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ নড়াইলের লোহাগড়ায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাদক সেবনে বাধা দেওয়ায় বাবাকে গলা কেটে হত্যা: ছেলের যাবজ্জীবন পেজেশকিয়ানকে কি বলির পাঁঠা বানানো হবে- লেখা: কায়হান ওয়ালাদবায়গি এবার সায়েন্সল্যাব থেকে সংসদ অভিমুখে আন্দোলনরত শিক্ষার্থীরা কুয়েত প্রবাসীদের জন্য দূতাবাসের বিশেষ সতর্কতা

করোনাভাইরাস সন্দেহে চীনফেরত আরেক ছাত্র রমেকে ভর্তি

করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে চীনফেরত আরেক ছাত্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) ভর্তি হয়েছে। তার নাম আলামিন।

বমি ও শরীরে ব্যথা নিয়ে রোববার রাত ১১টা ৫৫ মিনিটের দিকে তিনি হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের আইসোলেটেড করোনা ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।

আলামিন চীনের ইয়াংজু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি ইউএস-বাংলার একটি ফ্লাইটে রোববার দেশে ফেরেন। তিনি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের রেজাউল ইসলামের ছেলে বলে জানা গেছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. দেবেন্দ্রনাথ সরকার জানান, বমি ও শরীরে ব্যথাসহ কিছু সমস্যা নিয়ে ওই শিক্ষার্থী রোববার রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আমরা তার রক্ত, কফ, লালা পরীক্ষার জন্য ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানোর ব্যবস্থা করেছি। করোনা রোগীর জন্য গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে।

সোমবার ঢাকায় আলামিনের রক্ত ও কফ পাঠানো হবে। ওই রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে ওই ছাত্র করোনাভাইরাসে আক্রান্ত কিনা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: