সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

শিরোনাম

অস্ত্রসহ সাবেক ছাত্রলীগ নেতা সোহাগ গ্রেপ্তার

একাধিক মামলার আসামি পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ সিকদারকে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৮।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

তিনি বলেন, একাধিক মামলার আসামি পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ সিকদারকে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: