বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

শিরোনাম
এবার শ্রেষ্ঠ শিক্ষক হলেন সাইবার বুলিংয়ের শিকার সিলেটের সেই বিউটি রানী পাল পা দিয়ে আঘাত করতেই ভেঙে যাচ্ছে সেতুর ফুটপাতের স্ল্যাব, ২ প্রকৌশলীর কৈফিয়ত তলব শেষ মুহূর্তের সিদ্ধান্তে নেপালে বেঁচে যান মার্কিন দম্পতি ক্ষুধার তাড়নায় মিষ্টি কেড়ে খেয়েছিলেন নুর, গণপিটুনির পর আদালতে জরিমানা দিয়ে মুক্তি নোয়াখালীতে ধরা পড়ল ৩ কেজির ইলিশ, বিক্রি হলো যে দামে উত্তরা থেকে গ্রেপ্তার ‘ভারতীয় নাগরিক’ রবিউল ৪ দিনের রিমান্ডে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা সাগরে গভীর নিম্নচাপ, তিন সমুদ্রবন্দরে সতর্ক সংকেত রাজমিস্ত্রি থেকে ‘হ্যাকিং সম্রাট’, দলে আছেন পুলিশ সদস্যও উখিয়ায় সমুদ্রসৈকত থেকে তিন অজ্ঞাত লাশ উদ্ধার

বঙ্গবন্ধু হত্যায় মোশতাক-জিয়ার বিচার দাবি তথ্য প্রতিমন্ত্রীর

নিউজ ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার জন্য খন্দকার মোশতাক আহমেদ ও জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি। পাশাপাশি আদালতের রায়ে বঙ্গবন্ধু হত্যায় ফাঁসির দন্ড প্রাপ্ত খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্য্কর করার দাবি জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ঘাতকরা বঙ্গবন্ধুকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলতে চেয়েছিলো। কিন্তু বঙ্গবন্ধু দেদীপ্যমান সুর্যের মতো জীবন্ত ও জলন্ত। আর ষড়যন্ত্রকারীর মুছে যাচ্ছে ইতিহাসের পাতা থেকে।

আজ বিকেলে রাজধানীর বাংলামটরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন (টিসিএ) আয়োজিত বঙ্গবন্ধুর শাহদাত বার্ষিকীর স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ দাবি করেন তিনি।

সংগঠনের সভাপতি শেখ মাহবুবুল আলম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সাইফুজ্জামান শেখর এমপি, আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হাসান খান নিখিল, প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: