বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

তরফদারকে গ্রেপ্তার করার আলটিমেটাম ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার

বিতর্কিত ব্যবসায়ী ও বাফুফে সভাপতি প্রার্থী তরফদার রুহুল আমিনকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করার আলটিমেটাম দিয়েছে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা মঞ্চ।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ আলটিমেটাম দেওয়া হয়।

সংগঠনের পক্ষ থেকে সংগঠক ডি কে সোলায়মান বলেন, এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ৫ আগস্টে বিদায় নিয়েছে পৃথিবীর ইতিহাসে জঘন্যতম বর্বর শাসক শেখ হাসিনা। কিন্তু দেশে রয়ে গেছে শেখ হাসিনা ও তার পরিবারের দোসররা। এদেরই একজন তরফদার রুহুল আমিন। গত পনের দিনে দেশের প্রায় সব জাতীয় গণমাধ্যম এ বিষয়ে সংবাদ প্রকাশ করলেও প্রশাসন এখনও নীরব রয়েছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র সমন্বয়ক সোলায়মান বলেন, আমরা অবাক হয়ে লক্ষ্য করছি, এই ফ্যাসিস্ট তরফদারকে গ্রেপ্তার তো করা হচ্ছেই না, উল্টো তিনি বিপ্লবী সরকারের মধ্যে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছেন। আমরা ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা তীব্র ক্ষোভ প্রকাশ করছি এবং শেখ রেহানার ক্যাশিয়ার হিসেবে প্রতিষ্ঠিত এই ব্যক্তিকে আমরা ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। তা না হলে আমরা কঠোর কর্মসূচি দিবো।

মানববন্ধনে বক্তব্য দেন- মইনুজ্জামান নোয়াজ, ফেরদৌস জিম, গাজী গোলাম সাজিদ, রাফিউল খান জিসান, সাঈদ নাছের। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমন্বয়ক জাহিদ আহসান, আলম শেখ, মোহাম্মদ মিথুন, আসলাম জনি প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: