বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ মুন্সীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন: আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বৃক্ষের চারা বিতরণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন টিপু সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চৌদ্দগ্রামে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক নড়াইলে হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির সিদ্ধান্ত গ্রহণে নারীর অর্থবহ অংশগ্রহণ প্রয়োজন বিশ্বকাপের উত্তাপে ফুটবল নিয়ে নির্মিত সিনেমা দেখার সুযোগ সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী আর্জেন্টিনা-মিশরের ম্যাচে বিতর্কিত রেফারিং নিয়ে অবশেষে মুখ খুললো

পঞ্চগড়ে টাস্কফোর্স অভিযানে ৬ মাদক কারবারির কারাদণ্ড

মুহম্মদ তরিকুল ইসলাম, জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত ৬ মাদক কারবারিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) ভোর বেলায় উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সর্দারপাড়া সীমান্তবর্তী এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।

আটকের পর তেঁতুলিয়া সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হাসান ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে এ দণ্ডাদেশ প্রদান করেন।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- উপজেলার তেঁতুলিয়া সদর ইউনিয়নের সাহেবজোত গ্রামের পরিমল রায়ের ছেলে শ্রী রাজন (৩৩) ও একই গ্রামের মোহন রায়ের ছেলে শ্রী মুন্না রায় (২০), কলোনিপাড়া গ্রামের মো. আকবর আলী ছেলে মো. চঞ্চল ইসলাম (৩৪), তেলিয়াপাড়া গ্রামের মৃত নজির আহমেদের ছেলে মো. হাবিব মিয়া (৪০), সর্দারপাড়া গ্রামের মো. আব্দুল হাইয়ের ছেলে মো. রঞ্জু মিয়া (৩২) এবং উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের উত্তর কাশিমগঞ্জ গ্রামের আব্দুল মালেকের ছেলে মো. মহসিন আলী (২৯)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সর্দারপাড়া সীমান্তবর্তী এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে গাঁজাসহ তাদেরকে আটক করে বিজিবি। পরে দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫০০ টাকা জরিমানা করেন।

এ সময় ১৮ বিজিবি পঞ্চগড়ের সহকারী পরিচালক জামাল উদ্দিন ও তেঁতুলিয়া মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন। পরে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হাসান বলেন, সীমান্তবর্তী এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনা সময় গাঁজাসহ ছয়জনকে আটক করে বিজিবি। পরে তাদেরকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৯ এর (১) এর দফা (খ) লংঘনের দায়ে একই আইনের ৩৬(১) এ উল্লেখিত ১৯ নং ক্রমিকের ৩নং কলামের দফা-ক অনুযায়ী প্রত্যেককে ১ বছরের কারাদণ্ড ও ৫০০টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৩দিনের কারাদন্ড প্রদান করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: