রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

শিরোনাম
তৃণমূলের অভিষেকের ওপর হামলা, শার্ট ছিঁড়ে ডিম-জুতা নিক্ষেপ চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত রিকাবীবাজারে পুনঃ খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ লক্ষ্মীপুরে ড. মুজাফফর আহমদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কুরবানিতে ২২ থেকে ২৩ লাখ পশু অবিক্রীত ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের তহবিল স্থগিত কাপুর পরিবারে আবার বিয়ের ঘণ্টাধ্বনি, পাত্রী কে

দেশের ১৭ অঞ্চলে বজ্রসহ ঝড়ের আভাস

ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে বৃহস্পতিবারের আবহাওয়ার বিষয়ে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। এছাড়া রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: