শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

শিরোনাম
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছে – মন্ত্রী ফকির মাহবুব আনাম সুবর্ণচরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ শুভ উদ্বোধন সাতক্ষীরা সদর হাসপাতালের সভাপতি হিসেবে এমপি আব্দুল খালেকের প্রথম সভা শিবালয়ে সরকারি রাস্তার উন্নয়ন কাজে বাধা: এলাকাবাসীর মানববন্ধন নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার প্রতিবন্ধী যুবকের মৃত্যু মুন্সীগঞ্জে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ’ উদযাপন শুরু ফুটবলের নিষ্ঠুর আততায়ীর শিকার সেনেগাল বিশ্ববাজারে আরও কমল জ্বালানি তেলের দাম করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ

এইচএসসির ফল প্রকাশে নেটজুড়ে আলোচনা

এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ১৫ অক্টোবর বেলা ১১টায় নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট ও শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এ ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের পরই সোশ্যাল মিডিয়ায় আনন্দে আত্মহারা শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন অনেকেই। সে খবরে বেদনাও প্রকাশ করেছেন কেউ কেউ।

এম জে মামুন লিখেছেন, ‘অনেকের আজ রেজাল্ট বেরিয়েছে কিন্তু তারা দেশের জন্য মাটির নিচে ঘুমিয়ে আছে। আর পরিবার সেই রেজাল্ট নিয়ে সন্তানের জন্য আহাজারি করছে।’

রণজিৎ সরকার লিখেছেন, ‘ভাগ্নে সুব্রত রায় এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে। অভিনন্দন মামা। স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করে লক্ষ্যে এগিয়ে যাও। মানবিক ও সৎ মানুষ হও।’

জাকির হোসাইন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমার ছোট বাবা আবির হোসেন সালমান এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে, সকলের কাছে আবিরের জন্য দোয়া চাই।’

অসিত দে লিখেছেন, ‘কনগ্রাচুলেশন মামণি অর্পা পাল অর্পিতা। বেস্ট অব ইওর লাক।’ মোহাম্মদ অংকন লিখেছেন, ‘আমার ছোট ভাই এইচএসসি পরীক্ষায় এ+ পেয়েছে। আলহামদুলিল্লাহ।’

নুরুন নাহার শ্রাবণী লিখেছেন, ‘আমার মেয়ের মিকি এইচএসসি পরীক্ষায় এ গ্রেড পেয়েছে। আলহামদুলিল্লাহ আমি খুশি। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: