বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

ছাত্র আন্দোলনে রাজন হত্যা, আ.লীগ নেতা গ্রেপ্তার

মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ফয়জুল ইসলাম রাজন হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মো. শাহ আলমকে গ্রেপ্তার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।

সোমবার (১৪ অক্টোবর ২০২৪) দিবাগত রাতে শাহ আলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহ আলম ৯৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের জয়েন সেক্রেটারি।

রাজধানীর মিরপুর-১০ এলাকায় ভিকটিম ফয়জুল ইসলাম রাজন হত্যার ঘটনায় গত ১৬ আগস্ট মিরপুর মডেল থানায় একটি মামলা করা হয়। মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ ফায়ার সার্ভিস স্টেশনের সামনে আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর এলোপাথাড়ি গুলিবর্ষণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে ফয়জুল ইসলাম রাজন গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত রাজনকে মিরপুর-৬ এলাকার ডাক্তার আজমল হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ফয়জুল ইসলাম রাজন হত্যায় জড়িত মো. শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: