বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

রুমের ভেতর ঝুলছিল গৃহকর্মীর মরদেহ

রাজধানীর খিলগাঁও তিলপাড়ার একটি বাসা থেকে মোছা. শাহিদা (১৪) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৬ অক্টোবর) রাত ১১টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এস আই) মো. সাদিকুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে খিলগাঁও থানার তিলপাড়ার ৬নং রোডের ২৫১নং বাসার ছয়তলার একটি রুম থেকে ওই কিশোরীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি।

তিনি জানান, ওই কিশোরী মো. নুরুল হায়দারের বাসায় গৃহকর্মী হিসেবে কর্মরত ছিল। গৃহকর্তা নুরুল হায়দারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি ঘটনার সময় নুরুল হায়দার বা তার স্ত্রী কেউই বাড়িতে ছিলেন না। শুধু তাদের এক প্রতিবন্ধী মেয়ে আর ওই কিশোরী ঘরে ছিল। পরে তারা ঘরে এসে দরজা খুলে দেখে গলায় ওড়না পেচিয়ে ঝুলে আছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: