বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নড়াইলে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের মানিকগঞ্জে আলোচিত হিরন হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন চৌদ্দগ্রামে কানাইল খালে মাছের পোনা অবমুক্ত করলেন ডিসি স্কুল ছাত্রী আনজুম হত্যা মামলার চার্জশিটে নারাজি, পুনঃ তদন্তের জন্য সিআইডি কে নির্দেশ বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন এক মাসের ব্যবধানে গোবিপ্রবিতে ভিসি পদে ফের পরিবর্তন: নতুন উপাচার্য ড. সোহেল হাসান আসছে সালমান শাহকে নিয়ে নতুন সিনেমা ইরানকে একঘরে করার হুমকি ট্রাম্পের, নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা নতুন আমদানি নীতি-২০২৬ জারি, এলসি ছাড়াই পণ্য আমদানির সুযোগ

নোয়াখালীর সুবর্ণচরে পাওয়ার টিলার চাপায় কিশোরের মৃত্যু

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালীপ্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পাওয়ার টিলার চাপায় বাইসাইকেল চালক শাকিল(১৩) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাজেদ নামে আরো এক কিশোর গুরুত্বর আহত হয়েছে। পাওয়ার টিলার ড্রাইভার হাশেম (৩১) আটক।

নিহত শাকিল উপজেলার চরবাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডের চরবাটা গ্রামের মৃত আবু তাহের’র ছেলে।পরে তাকে স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে সদর উপজেলার একটি হাসপাতালে ভর্তি করে। সে খালার বাড়িতে বেড়াতে এসে এ দুর্ঘটনার শিকার হয়। সে হাতিয়া উপজেলার চর নঙ্গলিয়া গ্রামের বাসিন্দা।

রোববার (৩০ আগস্ট) সাড়ে ৩টার দিকে উপজেলার চেয়ারম্যান ঘাট টু সোনাপুর সড়কের সেন্টার বাজারের দক্ষিণ পাশে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বেলা সাড়ে ৩টার দিকে শাকিল সাইকেল নিয়ে তার এক আত্মীয়সহ স্থানীয় সেন্টার বাজার থেকে বাড়ি ফেরার পথে নূরানী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের একটি দ্রুতগামী পাওয়ার টিলার তার সাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। খবর পেয়ে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এসে চালক হাশেম এবং পাওয়ার টিলারটি আটক করে পুলিশে সোপর্দ করে।

চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চালক ও পাওয়ার টিলারটি জব্দ করেছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। পরবর্তীতে পুলিশ এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: