রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

শিরোনাম
তৃণমূলের অভিষেকের ওপর হামলা, শার্ট ছিঁড়ে ডিম-জুতা নিক্ষেপ চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত রিকাবীবাজারে পুনঃ খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ লক্ষ্মীপুরে ড. মুজাফফর আহমদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কুরবানিতে ২২ থেকে ২৩ লাখ পশু অবিক্রীত ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের তহবিল স্থগিত কাপুর পরিবারে আবার বিয়ের ঘণ্টাধ্বনি, পাত্রী কে

লঘুচাপ-বৃষ্টি নিয়ে জানা গেলো নতুন তথ্য

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের বর্ধিতাংশ উত্তর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি তামিলনাডু-শ্রীলঙ্কা উপকূলের দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে দেশের তিন বিভাগে বৃষ্টি হতে পারে।

বুধবার (১৩ নভেম্বর) সকালে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেনের দেয়া পূর্বাভাসে এই তথ্য জানা গেছে। এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। পরবর্তী ৪৮ ঘণ্টায়

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। প্রথম দিকে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও শেষের দিকে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বর মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ৩টি লঘুচাপ তৈরি হতে পারে। এরমধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এর

আগে গত অক্টোবর মাসে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টি হয়েছিল। এরমধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে নাম দেয়া হয় ‘দানা’। প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাব বাংলাদেশে তেমন একটা না পড়লেও ভারতের ওড়িশা উপকূলে আঘাত হানার পর বেশ ক্ষয়ক্ষতির কারণ ঘটায়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: