বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

শ্রমিকদের তোপের মুখে ব্যাহত পলিথিনের বিরুদ্ধে অভিযান

রাজধানীতে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের বিরুদ্ধে দিনভর অভিযান পরিচালনার কথা থাকলেও স্থানীয় শ্রমিকদের তোপের মুখে তা বন্ধ করে দেয় পরিবেশ অধিদপ্তর।

বুধবার (১৩ নভেম্বর) বেলা ১১ টার দিকে নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযানে নামে পরিবেশ অধিদপ্তর।

এ সময় পুরান ঢাকার কামালবাগ এলাকার একটি তালাবদ্ধ কারখানায় অভিযান পরিচালনা করা হলে সেখান থেকে পাওয়া যায় নিষিদ্ধ পলিথিন ও পলিথিন উৎপাদনকারী কাঁচামাল। পরে তা জব্দ ও কারখানাটি সিলগালা করা হয়।

এর কিছু সময় পরই মালিক-শ্রমিকপক্ষের লোকজন জড়ো হয়ে অভিযানের বিরোধিতা করেন। বিকল্প ব্যবস্থা না করে কারখানা সিলগালা করায় আপত্তি জানায় তারা।

এদিকে অভিযানের বিষয়ে তথ্য জানতে চাইলে সাংবাদিকদের সঙ্গে অসহযোগিতা মূলক আচরণ করেন অভিযানের নেতৃত্ব দেওয়া পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব বেগম রুবিনা ফেরদৌসী।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে নিয়ন্ত্রণে নেয় সেনাবাহিনী। পরে অভিযানের নেতৃত্ব দেওয়া রুবিনা ফেরদৌসীর নির্দেশে ঘটনাস্থল ত্যাগ করে ফিরে আসে যৌথ বাহিনী।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: