বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

‘কিছু হলেই রাস্তায় আন্দোলন, এভাবে আর কতদিন’

ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধে মালিবাগ থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এ অবস্থায় দুর্ভোগে পড়েছেন সব শ্রেণি-পেশার মানুষ। ফলে পায়ে হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে তাদের।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সরেজমিনে দেখা গেছে, মালিবাগ ফ্লাইওভার থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ রয়েছে। রামপুরা বাজার সংলগ্ন মোড়ে অবরোধ করছে ব্যাটারিচালিত রিকশাচালকরা।

পথচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, খুব কষ্টে রামপুরা থেকে হেঁটে মৌচাক যাচ্ছি। রাস্তায় রিকশাও নেই। হাঁটা ছাড়া কোনো উপায় পাচ্ছি না।আজম হক নামে এক পথচারী বলেন, কিছু হলেই রাস্তায় আন্দোলন। এভাবে আর কতদিন। অসুস্থ শরীর নিয়ে হেঁটে হেঁটে গুলিস্তান যেতে হবে।

ভিক্টর বাসে থাকা যাত্রী শহিদ বলেন, আমার স্ত্রী আর সন্তান আছে সঙ্গে। এক ঘণ্টা যাবৎ জ্যামে আটকা। ওদের নিয়ে হেঁটে যাওয়ার উপায় নেই। একদম অসহায় হয়ে পড়েছি।

আন্দোলনকারীরা জানান, আমরা সমিতি থেকে টাকা নিয়ে রিকশা কিনছি। এখনো কিস্তি পরিশোধ করতে পারিনি। আমরা হাজার হাজার মানুষ হঠাৎ করে কোন পেশায় যাব। আমরা রাস্তায় গাড়ি চালানোর অধিকার চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তায় থাকব।

খিলগাঁও জোনের এসি ফয়েজ ইকবাল বলেন, আমরা মানুষের দুর্ভোগ দেখতে পাচ্ছি। আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করছি। দেখা যাক কি হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: