মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
বটগাছের ছায়ায় ২০০ বছরের রতডাঙ্গা হাট নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা দিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক লক্ষ্মীপুরে খাল খননের মাটি দিয়ে তৈরি হচ্ছে রাস্তা, স্বস্তিতে হাজারো কৃষক নড়াইলে ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিংয়ে তরুণদের প্রশিক্ষণ ইরানের নতুন সর্বোচ্চ নেতার মধ্যে সাহসিকতা রয়েছে: ট্রাম্প বাজেট অধিবেশন শুরু, বাজেট প্রস্তাব ১১ জুন নড়াইলে বজ্রপাতে মৃত্যু ২ কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি চৌদ্দগ্রাম নবাগত ইউএনও কে শুভেচ্ছা জানান উপজেলা ও পৌরসভা শ্রমিকদলের নেতৃত্ববৃন্দ দৌলতপুরে আলোচিত জোড়া হত্যা মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার

নোবিপ্রবি উপাচার্যকে সপরিবারে হত্যার হুমকি!

নোবিপ্রবি প্রতিনিধি : মোবাইল ফোনে প্রথমে নিজেকে সর্বহারা জলদস্যু প্রধান পরিচয় দিয়ে চাঁদা দাবি অতঃপর চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় অকথ্য ভাষায় গালাগালি এবং সপরিবারে হত্যার হুমকি দেয়। ঘটনাটি ঘটেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলমের সঙ্গে।

এ ঘটনায় নিজের জীবনের নিরাপত্তা চেয়ে রাজধানীর ধানমণ্ডি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন উপাচার্য।

সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট সকাল সাড়ে ১০ টায় অপরিচিত ০১৮২৬৭৫২৬১৪ নাম্বারে উপাচার্যকে কল দিয়ে নিজেকে সর্বহারা জলদস্যু প্রধান মহিউদ্দিন পরিচয় দিয়ে চাঁদা দাবি করেন। পরে উপাচার্য চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাঁকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং সপরিবারে হত্যার হুমকি দেয়।

জিডিতে প্রাণনাশের হুমকি প্রদানকারী ওই ব্যক্তির বিরুদ্ধে জরুরি ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধও করেছেন উপাচার্য।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: