বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

নিরাপদ সড়ক চাই’র ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি

দেশের স্বনামধন্য সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিরাপদ সড়ক চাই মোহাম্মদপুর থানা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রোববার (১ ডিসেম্বর) সকাল ১০টায় মোহাম্মদপুর বেড়িবাঁধ মোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত এই বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নিরাপদ সড়ক চাই (নিসচা) মোহাম্মদপুর এর আহ্বায়ক সাংবাদিক ও গবেষক আ ফ ম মশিউর রহমান ও সদস্যসচিব মো. শাহীন এর নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মোহাম্মদপুর থানার যুগ্ম আহ্বায়ক মীর কামাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব নেতা সাইফুর রহমান, ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম এর সাধারণ সম্পাদক জুয়েল হাসান রাজ, এম্বেসি বাংলাদেশ ইমিগ্রেশন সলিউশনস এর চেয়ারম্যান সাঈদ আহমেদ চন্দন, আমাদের মোহাম্মদপুর সংগঠনের সভাপতি ইসমাইল পাটোয়ারী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ওসমান গনি সেন্টু, শ্রমিক নেতা অহিদুল ইসলাম, সুমন, আব্দুল হামিদ, আসাদুজ্জামান, মুকুল হোসেন, নবী হোসেন, মিনহাজ, নুরুজ্জামান, রুহুল আমীন, মাওলানা ইয়াসিন, হুমায়ুন খালিদসহ সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবকবৃন্দ।

সমাবেশে বক্তারা প্রত্যাশা করেন, একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের এই উদ্যোগ ৩১ বছরে দেশবাসীর মাঝে নিরাপদ সড়কের বিষয়ে সচেতনতার বার্তা পৌঁছে দিয়েছে।তারই ধারাবাহিকতায় আজকের ছাত্র-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে সড়ককে শতভাগ নিরাপদ করা, দুর্ঘটনা হ্রাস করা, মালিক সমিতি, চালক, সহকারী ও যাত্রীদের মাঝে সেতুবন্ধন তৈরি করাসহ একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে কার্যকরী ভূমিকা রাখবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: