বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

দেশে অর্থনৈতিক সমস্যা বেড়েছে: আনু মোহাম্মদ

অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘দেশে অর্থনৈতিক সমস্যা বেড়েছে। ফলে ভিক্ষুকের সংখ্যা বাড়ছে। ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে। এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় বা সিটি করপোরেশন কী করছে? সরকারের মধ্যে আত্মসন্তুষ্টি ও অস্বীকৃতির ভাব থাকলে সমস্যা বাড়বে।’

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশে (পিআইবি) এক অনুষ্ঠানে এসব কথা বলেন অধ্যাপক আনু মুহাম্মদ।তিনি বলেন, সবার নামে হত্যা মামলা গ্রহণযোগ্য নয়। প্রকৃত অপরাধীরা পার হয়ে যাচ্ছে, তাদের জামিন হয়ে যাচ্ছে। আদালত কি স্বাধীনভাবে কাজ করছে নাকি আগের মতোই আদেশক্রমে রায় দিচ্ছে।

অধ্যাপক আনু মুহাম্মদ জুলাই গণ-অভ্যুত্থানের তিনটি সাফল্যের কথা উল্লেখ করেন। প্রথমত, স্বৈরাচারী শাসককে সরাতে পারাটা একটা বড় সাফল্য। বিভিন্ন জায়গায় ছাত্রলীগ-যুবলীগের নির্যাতন বন্ধ হয়েছে, এটা আরেকটা বড় সাফল্য। তৃতীয় সাফল্য হচ্ছে, অনেক ধরনের কথাবার্তা, বিতর্ক হচ্ছে, সবাই মতামত দিতে পারছে, অনেক সংগঠন তৈরি হচ্ছে।

আলোচনায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে একটি বহুত্ববাদী গণতান্ত্রিক দেশে রূপান্তর ঘটাতে চায়। তিনি বলেন, আমাদের নিয়ে যে বদনামটা ভারত থেকে ছড়ায়, যে রকম কথা বলা হয় যে এটা ইসলামিস্ট টেকওভার হয়েছে, কিছু জিনিস কেবল সময়ই বলতে পারে। আমাদের সরকার খুবই প্রগ্রেসিভ ও লিবারেল সরকার। এই সরকার দেশকে খুব ব্রিলিয়ান্টলি একটা জায়গায় নিয়ে যাচ্ছে, যেখান থেকে রাজনৈতিক দলগুলো আরও এগিয়ে নিতে পারবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ এই ধারণা সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে তৈরি হচ্ছে বলে দাবি করেন প্রেস সচিব। তিনি বলেন, বিশেষ করে সেপ্টেম্বরের পর পরিস্থিতি নিকট অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো। ইউটিউবাররা অনেকক্ষেত্রে পপুলিস্ট ক্লিকবেটিং এজেন্ডা সেট করে দিচ্ছেন। সেটা সাধারণ মানুষের মধ্যে ছড়াচ্ছে। আগে তারা যখন হাসিনাবিরোধী ছিল, আমরা হয়ত তালি দিয়েছি। কিন্তু এখন এসে তারা যে ধরনের ফিয়ার মঙ্গারিং (ভয় তৈরি) করছেন, সেটা সত্যিকার অর্থে একটা অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: