রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

শিরোনাম
তৃণমূলের অভিষেকের ওপর হামলা, শার্ট ছিঁড়ে ডিম-জুতা নিক্ষেপ চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত রিকাবীবাজারে পুনঃ খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ লক্ষ্মীপুরে ড. মুজাফফর আহমদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কুরবানিতে ২২ থেকে ২৩ লাখ পশু অবিক্রীত ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের তহবিল স্থগিত কাপুর পরিবারে আবার বিয়ের ঘণ্টাধ্বনি, পাত্রী কে

রাজধানীসহ সারাদেশে শীতের তীব্রতা বেড়েছে

নতুন বছরের প্রথমদিন থেকে রাজধানীবাসী শীত অনুভব করছেন বেশি। তাপমাত্রাও সে বার্তা দিচ্ছে।বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল থেকে কুয়াশায় ঢেকে আছে রাজধানী ঢাকা।

কুয়াশার পাশাপাশি ঠান্ডা বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে তুলেছে। সকাল সাড়ে ৯টার পরও সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশার কারণে দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত শীতের অনুভূতি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তথ্য পর্যালোচনায় দেখা গেছে, নতুন বছরের প্রথম দিন বুধবার (১ জানুয়ারি) রাজধানীতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমে ৫ ডিগ্রিতে নেমে এসেছে। যা কয়েকদিন আগেও ১০ ডিগ্রির বেশি ছিল। বুধবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যান্য বিভাগের তাপমাত্রার ক্ষেত্রে প্রায় একই চিত্র দেখা গেছে।

এদিকে, জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তিন থেকে পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে শীত বাড়বে এবং তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের পশ্চিম, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে দু-একটি মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে তীব্র (৪ থেকে ৬ ডিগ্রি) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে দু-তিনটি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি) থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: