রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

শিরোনাম
তৃণমূলের অভিষেকের ওপর হামলা, শার্ট ছিঁড়ে ডিম-জুতা নিক্ষেপ চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত রিকাবীবাজারে পুনঃ খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ লক্ষ্মীপুরে ড. মুজাফফর আহমদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কুরবানিতে ২২ থেকে ২৩ লাখ পশু অবিক্রীত ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের তহবিল স্থগিত কাপুর পরিবারে আবার বিয়ের ঘণ্টাধ্বনি, পাত্রী কে

শৈত্যপ্রবাহ বইছে দুই জেলায়, ছড়িয়ে যাবে আরও কয়েক জেলায়

সারাদেশে গত বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কমেছে। এতে শীতও বেড়েছে।শনিবার (২৫ জানুয়ারি) দেশের ২ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আগামীকাল থেকে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দিনাজপুর ও পঞ্চগড় জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় বিস্তার লাভ করতে পারে।

এসময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যহত হতে পারে।

আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানিয়েছেন, সারাদেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, রাজধানীতে শুক্রবার শীতের মাত্রা বেশি থাকলেও আজ কিছুটা কম। শুক্রবার ঢাকার তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস থাকলেও একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রি। আজ সকালে ঢাকার তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ৯.২ ডিগ্রি সেলসিয়াস।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: