বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

শিরোনাম
মানবপাচার দমনে নতুন আইন কঠোর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চিফ ক্যাশিয়ার পদে নিয়োগ দেবে মীনা বাজার লক্ষ্মীপুরে ৪ হাসপাতাল-ডায়াগনস্টিকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা ধনবাড়ীতে ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ নড়াইলের লোহাগড়ায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাদক সেবনে বাধা দেওয়ায় বাবাকে গলা কেটে হত্যা: ছেলের যাবজ্জীবন পেজেশকিয়ানকে কি বলির পাঁঠা বানানো হবে- লেখা: কায়হান ওয়ালাদবায়গি এবার সায়েন্সল্যাব থেকে সংসদ অভিমুখে আন্দোলনরত শিক্ষার্থীরা কুয়েত প্রবাসীদের জন্য দূতাবাসের বিশেষ সতর্কতা

বেনাপোল সীমান্তে ৭ রোহিঙ্গা আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে গতকাল বুধবার দুপুরে (৯ সেপ্টেম্বর) ৭ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি।

আটকরা হলো মোঃ আব্দুল হালিম (৫৩) পিতা. মৃত আবুল হোসেন, মোঃ কাওছার আলী (২২) পিতা. মোঃ হাসেম আলী, মোসাম্মৎ খুশির বেগম (২১) পিতা. দুলু মিয়া, স্বামী কাওসার আলী, সৈয়দুল কাউসার (২১) পিতা. শামসুল আলম, মোসাম্মৎ কোনইস বিবি (২৭) পিতা. সৈয়দ আহমেদ, মোসাম্মৎ দিলজান খাতুন (১৬) পিতা. নুরুল হক, মোহাম্মদ সালমান ১৮ মাস, পিতা. কাউছার আলী। তারা সবাই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের শরনার্থী।

২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মনজুর ই এলাহী বিষয়টি নিশ্চিত করে জানান, শার্শা পুটখালী সীমান্ত দিয়ে সাত রোহিঙ্গাকে অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: