বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নড়াইলে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের মানিকগঞ্জে আলোচিত হিরন হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন চৌদ্দগ্রামে কানাইল খালে মাছের পোনা অবমুক্ত করলেন ডিসি স্কুল ছাত্রী আনজুম হত্যা মামলার চার্জশিটে নারাজি, পুনঃ তদন্তের জন্য সিআইডি কে নির্দেশ বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন এক মাসের ব্যবধানে গোবিপ্রবিতে ভিসি পদে ফের পরিবর্তন: নতুন উপাচার্য ড. সোহেল হাসান আসছে সালমান শাহকে নিয়ে নতুন সিনেমা ইরানকে একঘরে করার হুমকি ট্রাম্পের, নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা নতুন আমদানি নীতি-২০২৬ জারি, এলসি ছাড়াই পণ্য আমদানির সুযোগ

কালিয়াকৈরে দুর্বৃত্তের হামলায় কলেজ শিক্ষার্থী আহত

কেরামত আলী কালিয়াকৈর (গাজীপুর ) প্রতিনিধিঃগাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বঙ্গবন্ধু সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী দুর্বৃত্তের হামলায় আহতের ঘটনা ঘটেছে। আহত হলেন, উপজেলার বড়ইছুটি এলাকার আব্দুল জলিলের ছেলে সাজ্জাদ হোসেন (২২)। আহত শিক্ষার্থী ও অভিযোগ সূএে জানা যায় , বঙ্গবন্ধু সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সাজ্জাদ হোসেন দুর্বৃত্তের হামলায় আহত হয়েছে।গত সোমবার ইংরেজি ২য় পএ পরিক্ষা। পরীক্ষার সময় দুপুর ২ টায়। বাড়ি থেকে গাড়ি যোগে রওনা দিয়ে ১:৩০ মিনিটে চন্দ্রা সুর্বণ জামে মসজিদ এর সামনে এসে পৌঁছায়।

ওখান হেঁটে কলেজে আসার সময় চন্দ্রা বঙ্গবন্ধু সরকারি কলেজের ১ নং গেইটের সামনে ফুট ওভার ব্রিজের নিচে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের লোকাল লাইনে পৌঁছালে পিছন থেকে দুইটি মোটর সাইকেল যোগে হেলমেট পরিহিত ৫/৬ জন দুর্বৃত্তরা এসে লোহার রড দিয়ে সাজ্জাদ হোসেনের পায়ে বারি মারে ও ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে কোপ মারিলে বাম হাতের কব্জির উপরে কুনুইয়ের নিচে লেগে গুরুতরভাবে জখম হলে তার ডাক চিৎকার আশে পাশের লোকজন চলে আসলে দুর্বৃত্তরা মোটরসাইকেল যুগে চলে যায়।

রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সহপাঠী ও আশে পাশের লোকজন কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আহত শিক্ষার্থী সাজ্জাদ হোসেন এ বিষয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। কালিয়াকৈর থানার (ওসি) রিয়াদ মাহমুদ জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি । তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা গ্রহন করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: