বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

বাসায় ঝুলছিল গৃহবধূর মরদেহ

রাজধানীর হাজারীবাগের বাড্ডা নগর এলাকার একটি বাসা থেকে সুইমায়া আক্তার সুমি (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।সুমাইয়া মুন্সীগঞ্জের শ্রীনগর থানার আলী হোসেনের মেয়ে। বর্তমানে স্বামীর সঙ্গে হাজারীবাগের বাড্ডানগরে ভাড়া থাকতেন।

নিহতের চাচা সুমন মিয়া জানান, প্রায় ছয় বছর আগে পরিবারের সম্মতিতে দই ব্যবসায়ী জুবায়ের হোসেন সোহাগের সঙ্গে বিয়ে হয় সুমাইয়ার। তাদের সংসারে ছয় মাসের একটি মেয়ে এবং পাঁচ বছরের একটি ছেলে রয়েছে। গতরাতে পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে সুমাইয়া। স্বামীর সঙ্গে কোনো রাগ বা অভিমান হয়নি তার। আজ ভোরের দিকে স্বামী সন্তানদের এক রুমে ছিটকিনি দিয়ে আটকিয়ে পাশের রুমে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে পড়ে সুমাইয়া। পরে বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ সাহা বলেন, আজ সকালের দিকে খবর পেয়ে হাজারীবাগের ৩৮ নং বাড্ডানগরের বাসা থেকে গলায় ওড়না প্যাঁচানো ফ্যানের সঙ্গে ওই গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। পরে অচেতন অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, নিহতের পরিবারের স্বজনদের সঙ্গে কথা বলে গলায় ফাঁস দেওয়ার কারণ জানা যায়নি। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: