রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

শিরোনাম
তৃণমূলের অভিষেকের ওপর হামলা, শার্ট ছিঁড়ে ডিম-জুতা নিক্ষেপ চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত রিকাবীবাজারে পুনঃ খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ লক্ষ্মীপুরে ড. মুজাফফর আহমদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কুরবানিতে ২২ থেকে ২৩ লাখ পশু অবিক্রীত ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের তহবিল স্থগিত কাপুর পরিবারে আবার বিয়ের ঘণ্টাধ্বনি, পাত্রী কে

পঞ্চগড়ে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

পঞ্চগড় জেলায় শীতের দাপট অব্যাহত রয়েছে। দীর্ঘদিন ধরে এখানে শীত বিরাজ করায় এখানকার মানুষরা কষ্ট পোহাতে হচ্ছে।এই শীতে নিম্ন আয়ের মানুষদের বেশি দুর্ভোগে পড়েছে। শীতের কারণে কাজে যেতে না পেরে পরিবার পরিজন নিয়ে তারা কষ্টের মধ্যে দিন যাপন করছে। এদিকে অনেকেই শীতবস্ত্রের অভাবে রয়েছে। সরকারিভাবে শীতবস্ত্র বিতরণ করা হলেও সংখ্যায় কম হওয়ায় সবার কাছে তা পৌঁছানো সম্ভব হয়নি।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এসময় বাতাসের আদ্রতা ছিল ৯৯ শতাংশ। বাতাসের গতিবেগ ছিল ৮ থেকে ১০ কিলোমিটার। জানুয়ারি মাসজুরে পঞ্চগড়ে ৭ থেকে ১৪ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ওঠানামা করে। এই মাসে এই জেলার ওপর দিয়ে একাধিক মাঝারি ও মৃদু শৈত্যপ্রতাহ বয়ে গেছে। বেশ কয়েক দিন এখানে দেশের সর্ব নিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মাসের অধিকাংশ সময় জুরে কুয়াশাচ্ছন্ন ছিল অঞ্চলটি। কোনো কোনো দিন সারা দিন সূর্যের দেখা মিলেনি।

এখনও কুয়াশার দাপট রয়েছে। বিকাল থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে সমগ্র এলাকা। রাতে বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। কুয়াশায় পথ-ঘাট ভিজে গেছে। গত তিনদিন থেকে দুপুরের পর ঝলমলে রোদের দেখা মিলছে। তবে সকালে ও সন্ধ্যায় গ্রামের মানুষ খড়কুটো জ্বালিয়ে শরীরে গরম তাপ নিচ্ছেন।

বুধবার এ রিপোট লিখা পর্যন্ত সুর্যের দেখা মিলেনি। এই শীতে শিশু ও বৃদ্ধরা বেশি কষ্ট পাচ্ছে। তাছাড়া শীতজনিত নানা রোগ ব্যাধিতে অনেকে আক্রান্ত হচ্ছেন। কুয়াশার কারণে কৃষকদের ফসল রক্ষায় কুয়াশা নাশক স্প্রে করতে দেখা গেছে। পঞ্চগড় জেলায় সবার আগে শীতের আগমন ঘটে আর শীত বিদায়ও নেয় সবার পরে। ১৫ নভেম্বর থেকে এ জেলায় শীতের আগমন ঘটে। ডিসেম্বর জানুয়ারি পুরো দুই মাস এখানে তীব্র শীত অনুভূত হয়। ১৫ ফ্রেব্রুয়ারি পর্যন্ত পঞ্চগড়ে শীতের আবহ বিরাজ করে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় আবহাওয়ার এই তথ্য নিশ্চিত করেছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: