রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
তৃণমূলের অভিষেকের ওপর হামলা, শার্ট ছিঁড়ে ডিম-জুতা নিক্ষেপ চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত রিকাবীবাজারে পুনঃ খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ লক্ষ্মীপুরে ড. মুজাফফর আহমদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কুরবানিতে ২২ থেকে ২৩ লাখ পশু অবিক্রীত ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের তহবিল স্থগিত কাপুর পরিবারে আবার বিয়ের ঘণ্টাধ্বনি, পাত্রী কে

তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস

মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট আগের চেয়ে কিছুটা কমেছে। তবে দিনে সূর্যের ক্ষণিক আলো মাঘের শীত নিবারণে তেমন কাজে আসছে না। এই অবস্থায় সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টায় রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া সংস্থাটি। তবে এরমধ্যেই দু’দিন ঝরতে পারে বৃষ্টি।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, শুক্র ও শনিবার ঢাকা, সিলেট, ময়মনসিংহ বিভাগসহ কুমিল্লা ও কিশোরগঞ্জ জেলার দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রোববার সকাল ৯টা পর্যন্ত আগের মতোই শেষরাত থেকে সকাল অবধি কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

এই আবহাওয়াবিদ জানান, শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত রাজশাহী ও রংপুর বিভাগে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের অন্যত্র রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। পাশাপাশি এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। তবে শনিবার (১ ফেব্রুয়ারি) সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া আগামী রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা নাগাদ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পাশাপাশি এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: