বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

গাজীপুরে বকেয়া বেতন পরিশোধ ও ছাঁটাই বন্ধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মহিউদ্দিন আহমেদ : গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন পরিশোধ ও শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিকরা।আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা এলাকায় খানটেক্স ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন।সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শ্রমিকরা এক মাসের বকেয়া বেতন পরিশোধ ও ছাঁটাই বন্ধের দাবিতে কারখানার মূল ফটকের সামনে অবস্থান নেন।

কারাখানা সূত্র জানায়, খানটেক্স ফ্যাশন লিমিটেড কারখানায় ৫শ শ্রমিক কর্মরত রয়েছেন। বর্তমানে ওই কারখানায় পর্যাপ্ত কাজের অর্ডার না থাকায় মালিকপক্ষ কারখানার ওয়াশিং সেকশনটি বন্ধ ঘোষণা করেন। এ ঘটনায় ওই সেকশনে কর্মরত ১২০ জন শ্রমিক কারখানার মূল গেটের সামনে সকাল থেকে অবস্থান নিয়ে বকেয়া বেতন ও ছাঁটাই বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

শ্রমিকদের অভিযোগ, প্রতিষ্ঠানটিতে তাদের এক মাসের বেতন বকেয়া আছে। মালিকপক্ষ কথায় কথায় ছাঁটাই করছে। তা ছাড়া শনিবার সকালে কারখানার ওয়াশিং সেকশন বন্ধ ঘোষণা করা হয়েছে। অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ, ছাঁটাই বন্ধের দাবি জানান আন্দোলনরত শ্রমিকরা।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শ্রমিক বলেন, হঠাৎ করে মালিকপক্ষ কারখানায় পর্যাপ্ত কাজের অর্ডার না থাকার অজুহাত দেখিয়ে ওয়াশিং সেকশন বন্ধ ঘোষণা করেন। তা ছাড়া কারখানার কর্তৃপক্ষ গত ডিসেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধ করেনি। আমরা দ্রুত বকেয়া বেতন পরিশোধ এবং ছাঁটাই বন্ধ করে কারখানার শ্রমিকদের কাজের সুযোগ চাচ্ছি।এ বিষয়ে খানটেক্স ফ্যাশন লিমিটেড কারখানার মালিক হুমায়ুন কবির সেলিমকে একাধিক ফোন করেও বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘কারখানাটিতে পর্যাপ্ত কাজের অর্ডার না থাকায় মালিকপক্ষ ওয়াশিং সেকশনটি সাময়িক বন্ধ ঘোষণা করেছেন। যাদের বেতন বকেয়া রয়েছে আজকের মধ্যেই পরিশোধ করা হবে। আগামী মার্চ মাসে বন্ধ হওয়া সেকশনটি পুনরায় চালু করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। বন্ধ হওয়া ওই সেকশনে কর্মরত ১২০ জন শ্রমিক কারখানার মূল গেইটের সামনে সকাল থেকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিল।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: