বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

নিয়ন্ত্রণে এসেছে শ্যামপুরে জুতার কারখানার আগুন

রাজধানীর শ্যামপুরে একটি জুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ভোর ৫টায় আমাদের কাছে সংবাদ আসে, শ্যামপুরে একটি পুরাতন স্যান্ডেলের রিসাইক্লিং কারখানায় আগুন লাগে। সংবাদ পাওয়ার পর ৫টা ৮ মিনিটে আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে একে একে আরও ৬ ইউনিট পৌঁছায়। সর্বশেষ সকাল ৭টা ১৮ মিনিটে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় ২ ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুনে কারখানার সব কাঁচামাল পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদ আমাদের কাছে আসেনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: