বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নড়াইলে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের মানিকগঞ্জে আলোচিত হিরন হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন চৌদ্দগ্রামে কানাইল খালে মাছের পোনা অবমুক্ত করলেন ডিসি স্কুল ছাত্রী আনজুম হত্যা মামলার চার্জশিটে নারাজি, পুনঃ তদন্তের জন্য সিআইডি কে নির্দেশ বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন এক মাসের ব্যবধানে গোবিপ্রবিতে ভিসি পদে ফের পরিবর্তন: নতুন উপাচার্য ড. সোহেল হাসান আসছে সালমান শাহকে নিয়ে নতুন সিনেমা ইরানকে একঘরে করার হুমকি ট্রাম্পের, নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা নতুন আমদানি নীতি-২০২৬ জারি, এলসি ছাড়াই পণ্য আমদানির সুযোগ

লন্ডনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে যা জানালেন চিকিৎসক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার চিকিৎসকরা বাসায় গিয়ে দেখে এসেছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন।মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) লন্ডনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডা. জাহিদ বলেন, খালেদা জিয়া গত ৮ জানুয়ারি থেকে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। এ মুহূর্তে তিনি তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ডাক্তারদের তত্ত্বাবধানে আছেন। তিনি প্রফেসর পেট্রিক কেনেডি, জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

ডা. জাহিদ আরও বলেন, মাঝেমধ্যে যেসব পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয় সেগুলো করানো হচ্ছে। ডাক্তাররা তাকে বাসায় গিয়ে দেখে এসেছেন। তার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল। আপনারা তার সুস্থতার জন্য দোয়া করবেন।

বাসায় তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান, সৈয়দা শামিলা রহমান ও তিন নাতনী ব্যারিস্টার জায়মা রহমান, জাহিয়া রহমান ও জাফিয়া রহমান তাদের দাদির যত্ন নিচ্ছেন। ফলে মানসিকভাবে তিনি অনেকটা আগের চেয়ে ভালো আছেন। সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে বলে জানান ডা. এজেডএম জাহিদ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: