বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

গার্ডিয়ান প্রকাশনীতে আগুন, কোটি টাকার বই পুড়ে ছাই

পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় অবস্থিত গার্ডিয়ান প্রকাশনীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে আগুন লাগে। বিক্রয়কেন্দ্রে থাকা সব বই পুড়ে গেছে বলে জানা যায়।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রকাশনীটির জেনারেল ম্যানেজার মো. নাজমুল হুদা।এতে অন্তত কোটি টাকার নতুন বই পুড়ে গেছে বলে তিনি জানিয়েছেন।

মো. নাজমুল হুদা বলেন, আনুমানিক ভোর ৪টার দিকে আগুন লাগে। আমরা ৫টার দিকে খবর পাই। সাথে সাথে ফায়ার সার্ভিসের সদরঘাট ইউনিটকে জানানো হলে তারা তাৎক্ষণিক চলে আসে। সকাল সাড়ে ৭টার দিকে আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

তিনি আরো বলেন, এ অগ্নিকাণ্ডের ফলে আমাদের প্রায় ১ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে সিসিটিভি ফুটেজ দেখে পরে বিস্তারিত জানানো হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: