মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

শিরোনাম
নড়াইলে টিকটক নিয়ে কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী আটক জেলা প্রশাসকের উপস্থিতিতে বকচরে শিক্ষা উপকরণ বিতরণ ও অভিভাবক সমাবেশ ইরান চুক্তি মার্কিনিদের জন্য লাভজনক: ভ্যান্স লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, আটক ৩ সংস্কৃতি আন্দোলন থেকে টেলিভিশন নাট্য নির্মাণে স্বতন্ত্র পথচলা: নির্মাতা সঞ্জীব দাস সুবর্ণচর রব্বানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত রেজিস্ট্রেশন ফি আদায়ের অভিযোগ মুন্সীগঞ্জে এইচএসসি-২০২৬ পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যৌতুকের বলি ৩ সন্তানের জননী: স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গোয়ালঘরে লাশ ফেলে পালালো স্বামী নড়াইলে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

এইচএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, বাড়ল ফি

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ২ মার্চ থেকে। যা চলবে ১৭ মার্চ পর্যন্ত। তবে এবার সব বিভাগেই বাড়ানো হয়েছে ফরম পূরণের ফি।রোববার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৭ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনী পরীক্ষার (টেস্ট পরীক্ষা) ফল প্রকাশ করতে হবে। এরপর ফরম পূরণে শিক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সম্ভাব্য তালিকা থেকে ২ থেকে ১০ মার্চ পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করতে পারবে শিক্ষার্থীরা। বিলম্ব ফি (জরিমানা) ছাড়া অনলাইনে ফি জমা দেয়ার সময় ১১ মার্চ।

আরও বলা হয়, ১২ মার্চ থেকে ১০০ টাকা বিলম্ব ফিসহ ফরম পূরণ শুরু হবে। এ প্রক্রিয়া চলবে ১৭ মার্চ পর্যন্ত। আর সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার সর্বশেষ তারিখ ১৮ মার্চ। এরপর আর ফরম পূরণের সময় বাড়ানো হবে না।

এই ফরম পূরণের তারিখ চূড়ান্তের পাশাপাশি এইচএসসির মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য শাখার ফরম পূরণের ফিও নির্ধারণ করে দিয়েছে শিক্ষা বোর্ড। এতে দেখা গেছে সব বিভাগেই গতবারের তুলনায় বেড়েছে ফি।

এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সর্বোচ্চ ফি দিতে হবে ২ হাজার ৭৮৫ টাকা। যা গত বছর ছিল ২ হাজার ৬৮০ টাকা। অর্থাৎ ফরম পূরণ ফি এবার বেড়েছে ১০৫ টাকা।

একইভাবে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় এবার ফি ১০৫ টাকা বাড়িয়ে ২ হাজার ২২৫ টাকা করা হয়েছে, গত বছর অর্থাৎ ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় যা ছিল ২ হাজার ১২০ টাকা।

এদিকে বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য ফরম পূরণের এই ফির মধ্যে ব্যবহারিক পরীক্ষা, কেন্দ্র ফিও অন্তর্ভুক্ত রয়েছে বলে জানিয়েছে বোর্ড। তবে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার কোনো পরীক্ষার্থীর চতুর্থ বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে ১৪০ টাকা বেশি দিতে হবে। এ ছাড়া এ দুটি বিভাগের পরীক্ষার্থীর কারও নৈর্বাচনিক বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে বিষয়প্রতি আরও ১৪০ টাকা দিতে হবে।

এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৬ জুন থেকে শুরু হবে। তত্ত্বীয় পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত। ১১ থেকে ২৮ আগস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। ২০২৩ সালের সংক্ষিপ্ত বা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা হবে। সব বিষয়ে পূর্ণ নম্বরে ও পূর্ণ সময়ে এ পরীক্ষা আয়োজন করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: