বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

দুই নারীর ওপর হামলার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, রোজাদারদের সম্মানে প্রকাশ্যে ধূমপান থেকে বিরত থাকতে হবে। উন্মুক্ত স্থানে নারী-পুরুষ সবার জন্য ধূমপান নিষিদ্ধ। এটা অপরাধ, সবাইকে এটি মেনে চলতে হবে।

রোববার (২ মার্চ) বিকেলে রাজধানীর মিরপুর ১৪ নম্বরে ‘পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট’ পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ধূমপানকে কেন্দ্র করে মোহাম্মদপুরে দুই নারীর ওপর হামলার বিষয়ে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি যতটুকু জানি, ওই দুই নারী সিগারেট খাচ্ছিলেন। স্থানীয় কিছু ব্যক্তি নামাজে যাওয়ার সময় তাদের বাধা দেন এবং চা ছুড়ে মারেন। সবাইকে মনে রাখতে হবে, উন্মুক্ত স্থানে ধূমপান নারী-পুরুষ সবার জন্য নিষিদ্ধ।

তিনি বলেন, এখন রমজান চলছে, সবাইকে সংযমী হতে হবে। আমাদের ধর্ম উপদেষ্টাও সবাইকে অনুরোধ করেছেন, কেউ যেন প্রকাশ্যে খাবার না খান। এটি রোজাদারদের প্রতি সম্মান প্রদর্শনের অংশ। পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ লাইন্সের মেস, ক্যান্টিন ও রান্নাঘর ঘুরে দেখেন এবং পুলিশ সদস্যদের খাবারের মান সম্পর্কে খোঁজখবর নেন।

রমজানে পণ্যমূল্য বৃদ্ধি ও বাজার নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবে জিনিসপত্রের দাম কমানো হয়, অথচ আমাদের দেশে উল্টো সিন্ডিকেট করে দাম বাড়ানো হয়। আমি ব্যবসায়ীদের অনুরোধ করবো, যেন তারা পণ্যের দাম না বাড়ান।পরিদর্শনের সময় ‘পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট’ পুলিশ লাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: