রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
তৃণমূলের অভিষেকের ওপর হামলা, শার্ট ছিঁড়ে ডিম-জুতা নিক্ষেপ চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত রিকাবীবাজারে পুনঃ খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ লক্ষ্মীপুরে ড. মুজাফফর আহমদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কুরবানিতে ২২ থেকে ২৩ লাখ পশু অবিক্রীত ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের তহবিল স্থগিত কাপুর পরিবারে আবার বিয়ের ঘণ্টাধ্বনি, পাত্রী কে

শাহজাদপুরে হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৪

রাজধানীর শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের পর চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার (৩ মার্চ) দুপুরে এ তথ্য জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি জানান, সোমবার দুপুর ১২টা ১৭ মিনিটের দিকে শাহজাদপুরে ভাটারা এলাকায় সৌদিয়া নামের একটি আবাসিক হোটেলে আগুন লাগার খবর পাই।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১টা ৪ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ছয়তলা হোটেলটি দ্বিতীয় তলায় আগুন লেগেছিল। আগুন নিয়ন্ত্রণের পর ওই আবাসিক হোটেল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, নিহত চারজনের মরদেহ ছয়তলা থেকে উদ্ধার করা হয়েছে। এরমধ্যে একজনের মরদেহ বাথরুমের ভেতরে, তিনজনের মরদেহ সিঁড়ির গোড়া থেকে উদ্ধার হয়।

এ সময় সিঁড়ির দরজা তালাবদ্ধ ছিল বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: