মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

শিরোনাম
জেলা প্রশাসকের উপস্থিতিতে বকচরে শিক্ষা উপকরণ বিতরণ ও অভিভাবক সমাবেশ ইরান চুক্তি মার্কিনিদের জন্য লাভজনক: ভ্যান্স লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, আটক ৩ সংস্কৃতি আন্দোলন থেকে টেলিভিশন নাট্য নির্মাণে স্বতন্ত্র পথচলা: নির্মাতা সঞ্জীব দাস সুবর্ণচর রব্বানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত রেজিস্ট্রেশন ফি আদায়ের অভিযোগ মুন্সীগঞ্জে এইচএসসি-২০২৬ পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যৌতুকের বলি ৩ সন্তানের জননী: স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গোয়ালঘরে লাশ ফেলে পালালো স্বামী নড়াইলে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত

শুরু হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন

আগামীকাল (৫ মার্চ) শুরু হতে চলেছে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ। অনলাইনে আবেদন করা যাবে ১৫ মার্চ ২০২৫ পর্যন্ত। জেনে নিন বিভিন্ন ইউনিটে পরীক্ষার সময়সূচি ও জরুরি নির্দেশনা।
আবেদনের যোগ্যতা ও গুরুত্বপূর্ণ নির্দেশনা-

১. এ ইউনিটে (বিজ্ঞান) আবেদন করতে একজন শিক্ষার্থীর এসএসসি ও এইচএসসিতে সর্বনিম্ন জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।

২. বি ইউনিটে (মানবিক) আবেদন করতে এসএসসি ও এইচএসসিতে সর্বনিম্ন জিপিএ লাগবে ৩.০০ এবং মোট জিপিএ ৬.০০ থাকতে হবে।

৩. সি ইউনিটে (বাণিজ্য) আবেদন করতে এসএসসি ও এইচএসসিতে সর্বনিম্ন জিপিএ ৩.০০ এবং মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে।

৪. প্রতি ইউনিটে পরীক্ষা হবে মোট ১০০ নম্বরের।
৫. প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নাম্বার কাটা যাবে।
পরীক্ষার সময়সূচি
২৫ এপ্রিল ২০২৫ (শুক্রবার) – ইউনিট সি (বাণিজ্য) – সকাল ১১টা থেকে দুপুর ১২টা০২ মে ২০২৫ (শুক্রবার) – ইউনিট বি (মানবিক) – সকাল ১১টা থেকে দুপুর ১২টা০৯ মে ২০২৫ (শুক্রবার) – ইউনিট এ (বিজ্ঞান) – সকাল ১১টা থেকে দুপুর ১২টা

০৯ মে ২০২৫ (শুক্রবার) – আর্কিটেকচার ব্যবহারিক পরীক্ষা – বিকাল ৩টা থেকে ৪টা

১. ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
২. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল
৩. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী
৪. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী
৫. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ
৬. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর
৭. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
৮. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা
৯. গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ
১০. বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল
১১. রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি
১২. রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, সিরাজগঞ্জ
১৩. গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ, গাজীপুর
১৪. নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা
১৫. জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর
১৬. কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ
১৭. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর
১৮. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ
১৯. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর।
২০. ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।

এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে ওয়েবসাইটে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: