মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম
ইতিহাস পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় নিরাপত্তার চাদর, প্রতিটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি বড়াইগ্রামে অবৈধ ‘ঢাকা কিং বেকারি’তে যৌথ অভিযান: ম্যানেজার আটক, ২০ হাজার টাকা জরিমানা সরকারি নির্দেশনা উপেক্ষা করে রাতেও খোলা কুলাউড়ার শপিংমল-দোকানপাট কুমিল্লায় গ্যাসের জন্য মহাসড়কে পণ্যবোঝাই গাড়ির দীর্ঘ লাইন, বন্ধ আঞ্চলিক গণপরিবহন আগামীকাল জেবিএবি নির্বাচন: সভাপতি ও সাধারণ সম্পাদক পদে চার প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা কম‌লো স্বর্ণালংকারের দাম ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট বোলার দেখে খেলিনি, বলের মেরিট বুঝে খেলেছি : তানজিদ আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান: এনডিটিভি

নোবিপ্রবি’র বঙ্গবন্ধু হলের নতুন প্রভোস্ট মজনুর রহমান

নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. মজনুর রহমান সবুজ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. জসিম উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে তার এই নিয়োগ বিবেচিত হবে। এই নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ভাতা ও সুযোগ সুবিধা পাবেন তিনি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিয়োগ কার্যকর থাকবে।’

এ ব্যাপারে মজনুর রহমান সবুজ বলেন, ‘আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সর্বোচ্চটুকু করব। বঙ্গবন্ধুর নামে হল এখানে বঙ্গবন্ধুকে নিয়ে চর্চার পাশাপাশি শিক্ষার্থীরা নির্বিঘ্নে পড়াশোনা করে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখবে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করবে। আমি সবার দোয়া ও সহযোগিতা কামনা করি।

উল্লেখ্য, মজনুর রহমান সবুজ নোবিপ্রবি শিক্ষক সমিতির বর্তমান সাধারণ সম্পাদক। কর্মক্ষেত্রে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: