বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

বনানীতে সড়ক দুর্ঘটনায় জড়িত ট্রাকচালক গ্রেপ্তার

রাজধানীর বনানীতে ট্রাক চাপায় এক নারী পোশাকশ্রমিকের মৃত্যুর ঘটনায় চালক মো. টিটন ইসলামকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১০ মার্চ) রাতে বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।তিনি জানান, নিহতের ঘটনায় জড়িত ঘাতক ট্রাকচালককে গ্রেপ্তার করেছে ডিবি সাইবার ক্রাইম ইউনিট।

এর আগে, সকাল ৬টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় নিহত হন মিনারা আক্তার নামে এক পোশাকশ্রমিক। এ ঘটনায় আহত হন আরেক শ্রমিক সুমাইয়া আক্তার। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ শ্রমিকরা বনানী এক্সপ্রেসওয়ে অবরোধ করেন। ফলে গুলশান, মহাখালী ও কাকলি এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরে পুলিশের আশ্বাসে ও শ্রমিক নেতাদের মধ্যস্থতায় প্রায় ৭ ঘণ্টা পর বিক্ষোভকারীরা রাস্তা ছেড়ে দেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: