বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

ঈদ উপলক্ষ্যে যানচলাচলে ডিএমপির নির্দেশনা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানীর বিভিন্ন মার্কেট এলাকায় যানজট নিরসনে যানচলাচল নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। মার্কেট এলাকাগুলোতে যানচলাচল নিয়ন্ত্রণে দুপুরে ১টা থেকে রাত ১০টা পর্যন্ত ডাইভারসন ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১৭ মার্চ) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানীর বিভিন্ন মার্কেট এলাকায় কেনাকাটার জন্য বিপুল জনসমাগম ঘটবে।

ঈদ কেনাকাটার জন্য আগত জনসাধারণ এবং মার্কেট এলাকায় চলাচলকারী যানবাহনের সুবিধার্থে নিম্নোক্ত ক্রসিং গুলোতে ২১, ২২ ও ২৬ মার্চ এবং ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত যানবাহনের চাপ বাড়লে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনে মাঝে মাঝে ডাইভারসন দেয়া হবে।

ডাইভারসন ব্যবস্থা হবে নিম্নরূপ: সোনারগাঁও ক্রসিং থেকে পান্থপথ (বীর উত্তম কাজী নুরুজ্জামান সড়ক) হয়ে পান্থপথ এলাকা/নিউমার্কেট এলাকা/ধানমন্ডি/মোহাম্মদপুর/ঝিগাতলা/মিরপুরগামী যানবাহনগুলোকে ফার্মগেট বা শাহবাগের দিকে ডাইভারসন দেয়া হবে।

ঈদ উপলক্ষ্যে যানচলাচলে ডিএমপির নির্দেশনা

পান্থপথ গ্রীণ রোড ক্রসিং থেকে সোনারগাঁও ক্রসিংগামী যানবাহনগুলোকে (পান্থপথে ইউটার্নকারী যানবাহনসহ) গ্রিন রোডে/রাসেল স্কয়ার বা ফার্মগেটের দিকে ডাইভারসন দেয়া হবে।

মিরপুর রোড ও ধানমন্ডি থেকে আসা সাইন্সল্যাব ইন্টারসেকশন হয়ে নিউমার্কেটগামী যানবাহনগুলোকে (সিটি বাস ব্যতীত) সাইন্সল্যাব ক্রসিং থেকে বামে মোড় নিয়ে এলিফ্যান্ট রোড বা কাটাবন রোড অথবা পলাশী ক্রসিং হয়ে চলাচলের জন্য ডাইভারসন দেয়া হবে।

নিউমার্কেট ক্রসিংয়ে নিউমার্কেটের সামনে দিয়ে মিরপুর সড়কগামী যানবাহনগুলোকে (সিটি বাস ব্যতীত) নিউমার্কেট ক্রসিং থেকে নীলক্ষেত ক্রসিং বা আজিমপুর ক্রসিং বা নিউমার্কেট-পিলখানা সড়কের দিকে ডাইভারসন দেয়া হবে।

উল্লেখ্য, ২১ ও ২২ মার্চ এবং ২৬ মার্চ ২০২৫ তারিখ থেকে ঈদের আগের দিন পর্যন্ত উল্লেখিত ডাইভারসন পান্থপথ (বীর উত্তম কাজী নুরুজ্জামান সড়ক) এবং নিউমার্কেট এলাকায় যানবাহনের চাপ বিবেচনায় মহানগরের অন্যান্য রাস্তা চলমান রাখার জন্য প্রয়োজনে বলবৎ করা হবে।

বিশেষ অনুরোধ: ঢাকা মহানগরবাসীর ঈদ কেনাকাটা সুগম করার জন্য, কেনাকাটা ব্যতীত অন্যান্য যানবাহনগুলোকে আগামী ২১ ও ২২ মার্চ এবং ২৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন মার্কেট সংলগ্ন রাস্তা যথাসম্ভব পরিহার করে বিকল্প পথে চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করছে ডিএমপি।

রিকশা চলাচল: নিউমার্কেট ক্রসিং থেকে সাইন্সল্যাব ক্রসিং পর্যন্ত মিরপুর রোডের উভয় পাশে রিকশার জন্য আলাদা লেন তৈরি করা হচ্ছে (যে লেন দিয়ে কমপক্ষে তিনটি রিকশা পাশাপাশি চলতে পারবে)। সব রিকশা চালক ও যাত্রীদের সেই লেনে চলাচল করতে অনুরোধ করা হয়েছে।

এই বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সবার সহযোগিতা কামনা করছে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: