রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

শিরোনাম
তৃণমূলের অভিষেকের ওপর হামলা, শার্ট ছিঁড়ে ডিম-জুতা নিক্ষেপ চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত রিকাবীবাজারে পুনঃ খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ লক্ষ্মীপুরে ড. মুজাফফর আহমদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কুরবানিতে ২২ থেকে ২৩ লাখ পশু অবিক্রীত ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের তহবিল স্থগিত কাপুর পরিবারে আবার বিয়ের ঘণ্টাধ্বনি, পাত্রী কে

দুপুরের মধ্যে ৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

আজ শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরের মধ্যেই দেশের আটটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এমন পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

শুক্রবার ভোরে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, আজ ভোর ৪টা থেকে দুপুর ১টার মধ্যে টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা এবং বগুড়ার ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এক ফেসবুক পোস্টে জানিয়েছেন—সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ এবং খুলনা বিভাগের উত্তরের জেলা যেমন কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও যশোরে মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সঙ্গে থাকবে তীব্র বজ্রপাতও।

তিনি কৃষক ও কৃষিশ্রমিকদের উদ্দেশে বিশেষ সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ঝড়বৃষ্টি ও বজ্রপাতের কারণে এসব জেলার খোলা মাঠে দুপুর ১২টার মধ্যে কোনো কাজ না করাই ভালো।

একই অনুরোধ করা হয়েছে নেত্রকোনা, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার কৃষক ও শ্রমিকদের প্রতিও। ওইসব এলাকায়ও দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন এই গবেষক।

আবহাওয়ার এমন পূর্বাভাসে জনসাধারণ, বিশেষ করে কৃষকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। মাঠে কাজ করার সময় পরিস্থিতির দিকে খেয়াল রাখতে এবং নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: