রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

শিরোনাম
নেপালকে হারিয়ে ভারতে চোখ বাংলাদেশের হাল ফ্যাশন শারদীয় ভোজ: নারকেলের চাটনি ‘সোনার হরিণ’ খ্যাত গ্রিন কার্ড হাতে পেলেন মৌসুমী মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও ৭ জন, পরবর্তী শুনানি ২৮ অক্টোবর সীমান্তে নারী-শিশুসহ ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ একসময়ের শান্তিময় শহর কুমিল্লায় এখন যানজট–জলজট ও জনজট একাদশ শ্রেণির ভর্তি: তৃতীয় ধাপে আবেদন করার সূচি প্রকাশ ফ্যাসিস্টদের পথ কী? জামায়াত আমিরের কাছে জানতে চাইলেন বিএনপি মহাসচিব ভারতে বিক্ষোভে ‘গোদি মিডিয়ার’ সাংবাদিকেরা কেন তোপের মুখে

নারী সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর বিকেলে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে নারী বিষয়ক সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেবে আজ। আজ শনিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে চারটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই প্রতিবেদন জমা দেওয়া হবে।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি শুক্রবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রতিবেদন জমা দেওয়ার পর বিকেল সাড়ে পাঁচটায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের বিভিন্ন দিক গণমাধ্যমকে জানানো হবে।

গত ১৮ নভেম্বর নারীপক্ষের প্রতিষ্ঠাতা সদস্য এবং মানবাধিকারকর্মী শিরীন পারভিন হকের নেতৃত্বে ১০ সদস্যের নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করে সরকার।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: