বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুনে ভস্মীভূত তিন দোকান

ঢাকার মোহাম্মদপুর কৃষি মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনে পুড়ে গেছে তিনটি দোকান। রোববার (২৭ এপ্রিল) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ১টা ৫০ মিনিটে তারা কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারণ সেখানে দাহ্য বস্তু ছিল। তিনি বলেন, “লোকজন আমাদের সহযোগিতা করেছে, তবে অনেক উৎসুক জনতা অগ্নিনির্বাপণে বাধা সৃষ্টি করেছে। পরিস্থিতি সামাল দিতে মোহাম্মদপুর থানা পুলিশের সদস্যরা কঠোর পরিশ্রম করেছেন।”

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে ছিল ‘আল মদিনা স্টোর’, যেখানে বিক্রি হতো বেডিং ও পর্দা। দোকানটির মালিক ফারজানা আক্তার কান্নাজড়িত কণ্ঠে জানান, “সব পুড়ে গেছে। আমাদের জীবিকার একমাত্র উৎস ছিল এই দোকান।” তার পরিবার পুরোপুরি এই দোকানটির আয়ে নির্ভর করত।

‘আল মদিনা স্টোর’-এর পাশের আরও দুটি দোকানও আগুনে পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত অন্য দোকানগুলোরও অবস্থা শোচনীয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

তবে প্রাথমিকভাবে আগুনের উৎস ও সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে বলে জানায় ফায়ার সার্ভিস।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: