শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

শিরোনাম
সাদপন্থিরা আর কখনো টঙ্গী ইজতেমা ময়দান ব্যবহার করতে পারবে না জামায়াত মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে পুলিশকে দুর্বল ভাবে মানুষ: আইজিপি নতুন সরকারের সময়েও পদোন্নতি হয়নি শিক্ষা ক্যাডারে: দায় ব্যক্তিবিশেষের, নাকি ব্যবস্থার তলে তলে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে বৈধতার সিল চায় জামায়াত: রিজভী সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন: জামায়াত আমির চীন সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন গণমাধ্যমকে সঠিকভাবে কাজ করতে হবে : জামায়াত আমির জুমার খুতবায় সমাজের নানা অপকর্মের বিরুদ্ধে বক্তব্য রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর মেকআপে আনাড়ি? ব্লাশন ব্যবহারে যে ভুলগুলো এড়িয়ে চলতে হবে

মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ এর নতুন পণ্য যোগ হয়েছে ‘কেনজল লুব্রিকেন্টস’

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দের উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর নতুন পণ্য যোগ হয়েছে ‘কেনজল লুব্রিকেন্টস’। মঙ্গলবার পণ্যটির বাজার জাতকরণ উপলক্ষে বাইকার্স আড্ডা ও ডিলার সম্মেলন অনুষ্ঠিত হয়। গোয়ালন্দ পৌরসভার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন অঞ্চলের ডিলার এবং স্থানীয় দেড় শতাধিক মোটরসাইকেল চালক (বাইকার) অংশ নেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পরিচালক মো. সেলিম মুন্সী। কেনজল লুব্রিকেন্টস এর গোয়ালন্দ উপজেলার ডিলার আসাদুল আলম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লুব্রিকেন্টস এর বিক্রয় ব্যবস্থাপক রেজাউল হাসান রাজন, গোয়ালন্দ বাইকার্স এ্যাসোসিয়েশনের এ্যাডমিন শামিমুল আলম শাওন, বিডি বাইকার্স এর এ্যাডমিন সাব্বির আহমেদ মহসিন, মোডারেটর কৌশিক আফ্রিদি, গোয়ালন্দ ফুটবল একাডেমির চেয়ারম্যান সাজ্জাদ হোসেন প্রমূখ। অনুষ্ঠানে দেড় শতাধিক বাইকার এবং ১৮ জন ডিলার অংশ গ্রহন করেন। পরে বাইকারদের অংশগ্রহনে লাকী কূপন ড্র ও শহরে মোটর সাইকেলের শোভাযাত্রা বের করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মো. সেলিম মুন্সী বলেন, আমরা আমাদের নতুন পণ্যের গুণগত মান শতভাগ বজায় রাখতে সর্বদা সচেষ্ট থাকবো। তিনি বাইকারদের উদ্দেশ্যে বলেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই সতর্কতার সাথে সকল নিয়ম-কানুন মেনে বাইক চালাতে হবে। তিনি বাইকের ইঞ্জিন ভাল রাখতে বাইকারদের কেনজল লুব্রিকেন্টস ব্যবহারের পরামর্শ দেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: