শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের এপিএস ঢাকায় গ্রেপ্তার নড়াইলে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্ধোধন কালিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত নবগঠিত জেলা যুবদল কমিটিকে শিপলুর শুভেচ্ছা ১০০ টাকার গরুর মাংসের সঙ্গে ডাল-ভাত ফ্রি, বন্ধ রেস্তোরাঁ এখন জমজমাট ফ্যামিলি কার্ডে ভাতার আওতায় ৭৪ হাজার পরিবার দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ ও গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে জামায়াতের বিক্ষোভ কৃষিপণ্য রপ্তানি বেড়েছে ২৬.৫% ইউপি নির্বাচন: নির্দলীয় ভোটে দলীয় প্রভাব কমাতে চায় কমিশন

নলতা ইউনিয়ন চেয়ারম্যান জেলার মধ্যে শ্রেষ্ঠ

সাতক্ষীরা জেলা প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৬নং নলতা ইউনিয়ন পরিষদ সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান নির্বাচিত হন।

সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ৬নং নলতা ইউনিয়ন পরিষদ জেলার মধ্যে শ্রেষ্ঠ হওয়ায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ মোস্তাক আহমেদ এর নিকট থেকে জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের সম্মাননা ক্রেস্ট সনদ সহ ফুলের শুভেচ্ছা গ্রহন করেন সাতক্ষীরার কালিগঞ্জের নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান। সাতক্ষীরা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক রওশনারা জামানের সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এসময় জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি এসময় উপস্থিত ছিলেন।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৬ নম্বর নলতা ইউনিয়ন পরিষদ জেলার মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

উল্লেখ্য যে, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান বিগত সরকারের আমলে দলীয় প্রতিক ধানেরশীষ নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন অতি সুনামের সাথে জনসেবা ও অত্র ইউনিয়নে যথাযথা উন্নয়নমুখী কাজ করে সুখ্যাতিপ্রাপ্ত হয়েছেন।

তিনি প্রতিকূল পরিবেশে জনগনের ভালোবাসায় টানা বার বার কালিগঞ্জের নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: