মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম
ঢাবিতে সুফি সংস্কৃতি নিয়ে দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে!

মৌলভীবাজার পৌরসভার ৯৭ কোটি টাকার বাজেট ঘোষণা

মৌলভীবাজার জেলা প্রতিনিধি :: মৌলভীবাজার পৌরসভার ২০২০-২১ অর্থবছরের জন্য ৯৭ কোটি ১৬ লক্ষ ৩৩ হাজার ৬৮০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌর হলরুমে নতুন অর্থবছরের বাজেট ঘোষণা করেন মেয়র মো. ফজলুর রহমান।

এবারের বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৮ কোটি ১৬ লক্ষ ৭৪ হাজার ৬৩৮ টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৮৫ লক্ষ ৬৯ হাজার ৪৮৭টাকা। উন্নয়ন খাতে ৮৮ কোটি ৪৪ লক্ষ ৭৬ হাজার ৫২১ টাকা আয় ও ব্যয় সমান ধরা হয়েছে।

বাজেট বক্তব্যে পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান বলেন, বিগত বছরে আমরা কুদালিছড়া খনন কাজ, প্রবীণাঙ্গন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কাজ শেষ করতে পেরেছি। দশ কোটি টাকা ঋণ নিয়ে পৌরসভার দায়িত্ব নিয়েছিলাম। সকলের সহযোগীতায় উন্নয়ন কাজ অব্যাহত রাখতে চাই।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: