শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ : ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জে বিজয় র্যালি করেছে জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (৬ আগস্ট) সকাল ১০টায় গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট গোলচত্বর এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়ে এক সংক্ষিপ্ত পথ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক শরিফ রফিকুজ্জামান, বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সদস্য সচিব এ্যাডভোকেট কাজী আবুল খায়ের, অ্যাডভোকেট তৌফিক, ডা. কে এম বাবর, আজিজুর রহমান ব্যানা, সিকদার শহিদুল ইসলাম লেলিন, ফজলুল কবির দ্বারা, রিয়াজ উদ্দিন লিপ্টন, রাশেদুজ্জামান পলাশ, মিকাইল হোসেন, সাইফুল ইসলাম, শাহরিয়া নাফিজ উজ্জ্বল প্রমূখ সহ কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া ও মুকসুদপুর উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
এসময় নেতারা গণঅভ্যুত্থানের চেতনায় উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন জোরদারের আহ্বান জানান।