সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

শিরোনাম
এইচএসসির পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস সাড়ে ৫ হাজার, জিপিএ-৫ পেল ১৬০০ সপ্তাহে ২ দিন ছুটি, ৩টি উৎসব বোনাস ও নারী সুরক্ষা ভাতাসহ শক্তি ফাউন্ডেশনে ২০০ জনের চাকরি বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা ক্যানসারে আক্রান্ত সাবেক সহকর্মীর ১৪ বছর ধরে সেবাযত্ন করছেন ঝাং জি কমলগঞ্জে মণিপুরী পল্লিতে সাজ সাজ রব, রাস উৎসবের প্রস্তুতি চামড়ার সঙ্গে রত্নপাথর দিয়ে বিলাসবহুল গয়না, ব্যবসার নতুন কৌশল ১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে হজযাত্রীদের এই বৈঠকের পর ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন রাজনৈতিক ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ

ইসির প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ এনসিপিসহ ১৬ দল

নিবন্ধনের প্রাথমিক বাছাই পর্বে উত্তীর্ণ হয়েছে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১৬টি দল। মাঠ পর্যায়ে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১০ আগস্ট) নির্বাচন কমিশনের নির্বাচন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

ইসির অতিরিক্ত সচিব আলী নেওয়াজ জানান, এনসিপিসহ ১৬টি নতুন দল নিবন্ধনের প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই-বাছাইয়ে দলগুলো উত্তীর্ণ হয়েছে। এবার এই ১৬টি দলগুলোকে মাঠ পর্যায়ের তদন্তের জন্য পাঠানো হবে।

গত ২০ এপ্রিল নতুন দল নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করে নির্বাচন কমিশন। এরপর ৪৬টি দলের অনুরোধে সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ানো হয়। বর্ধিত সময়ে মোট ১৪৭টি দল আবেদন করে, তবে তাদের মধ্যে তিনটি দল একাধিক আবেদন করে।

পরে প্রাথমিক যাচাই বাছাইয়ে সব দলের কাগজে ঘাটতি থাকায় ১৫ দিন সময় বেঁধে দিয়ে দলগুলোকে প্রয়োজনীয় নথি জমা দিতে দলগুলোকে চিঠি দেয় নির্বাচন কমিশন।

পরে ৮০টি দল তাদের কাগজপত্র জমা দেয় ইসিতে। ছয়টি দল বাদে বাকি দলগুলো সময় চায়। আরপিও অনুযায়ী ২০০৮ সাল থেকে রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া শুরু করে ইসি। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫০টি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: