মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

শিরোনাম
আসছে সালমান শাহকে নিয়ে নতুন সিনেমা ইরানকে একঘরে করার হুমকি ট্রাম্পের, নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা নতুন আমদানি নীতি-২০২৬ জারি, এলসি ছাড়াই পণ্য আমদানির সুযোগ বন্ধুপ্রতিম দেশের সঙ্গে সম্পর্ক কতটা ইতিবাচক হওয়া উচিত, ভারতকে ভাবতে হবে: পানি সম্পদমন্ত্রী আগের সরকার রোহিঙ্গা সমস্যার সমাধানে ব্যর্থ হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গোপালগঞ্জে এস এ পরিবহনে পুলিশের অভিযান: কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য ও নথি জব্দ ক্রেতা নেই, হিমাগার থেকে আলু নিচ্ছে না কৃষক ও ব্যবসায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুলাউড়ায় বিএনপি নেতা আলমাছ কে বহিষ্কার নড়াইলে ইয়াবাসহ দম্পতি আটক চৌদ্দগ্রামে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে ডিসির মতবিনিময়

প্রধানমন্ত্রীর জন্মদিনে ২৫০ জন এতিমের মাঝে খাবার বিতরণ করল নোবিপ্রবি স্বাশিপ

নোবিপ্রবি প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযের(নোবিপ্রবি) স্বাধীনতা শিক্ষক পরিষদের উদ্যোগে থেকে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার অনুষ্ঠানে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নোবিপ্রবির ট্রেজারার প্রফেসর ড. মো. ফারুক উদ্দিন, শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. আবদুল্লাহ-আল মামুন, ফিশারিজ ও মেরিন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ভক্ত সুপ্রতিম সরকার, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন পলাশ এবং সাবেক সভাপতি রাশেদ উদ্দিনসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তবৃন্দ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার তার সংক্ষিপ্ত বক্তব্য বলেন, ‘শেখ হাসিনা হচ্ছে আমাদের আশা আলোর বাতিঘর। তার সুদক্ষ নেতৃত্বে যেমন দেশ সমৃদ্ধ হচ্ছে ঠিক তেমনি তার আদর্শকে ধারণ করে কাজ করে যাচ্ছে নোবিপ্রবি স্বাধীনতা শিক্ষক পরিষদ।

ড. আবদুল্লাহ্-আল মামুন বলেন, ‘ বার বার বুলেটের হাত থেকে বেঁচে যাওয়া বহ্নি শিখার নাম শেখ হাসিনা। তিনি আরো বলেন প্রজন্মের প্রার্থনা শত বর্শী হোক শেখ হাসিনা।’

মাহফিলে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয় এবং দোয়া শেষে জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা সহ ২৫০ এতিম ছাত্রের মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: