শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ মুন্সীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন: আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বৃক্ষের চারা বিতরণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন টিপু সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চৌদ্দগ্রামে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক নড়াইলে হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির সিদ্ধান্ত গ্রহণে নারীর অর্থবহ অংশগ্রহণ প্রয়োজন বিশ্বকাপের উত্তাপে ফুটবল নিয়ে নির্মিত সিনেমা দেখার সুযোগ সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী আর্জেন্টিনা-মিশরের ম্যাচে বিতর্কিত রেফারিং নিয়ে অবশেষে মুখ খুললো

সিলেট এমসি কলেজে গণধর্ষণ এর প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন

মৌলভীবাজার জেলা প্রতিনিধি :: সিলেটে এমসি কলেজে স্বামীর সামনে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় জড়িত ধর্ষকদের সর্বোচ্চ দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক এবং বন্ধুমহল ফ্রেন্ডস কিংডমের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মুহিবের সঞ্চালনায় ও যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের জেলা আহবায়ক রাশেদা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, সহকারী অধ্যাপক মনজুরুল হক, খালেদ চৌধুরী, মুহিবুর রহমান মুহিব, এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট এস এম উমেদ আলী, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, বন্ধু মহল ফ্রেন্ডস কিংডমের উদ্যোক্তা আব্দুস সালাম, উপদেষ্টা সুহেল আহমদ প্রমূখ। এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

এসময় বক্তারা বলেন, পবিত্র এই ভূমিকে যারা কলঙ্কিত করেছে তাদেরকে ছাড় দেয়া যাবে না। তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই গণধর্ষণের ঘটনায় সারাদেশের মতো আমরাও মর্মাহত।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: