শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
কালিয়াকৈর মিথ্যা ভিত্তিহীন ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে আ’লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: শর্ত ভঙ্গ ও প্রাণনাশের হুমকিতে আতঙ্কে পরিবার লক্ষ্মীপুরে সিরিয়াল ভঙ্গকারী বাইকারকে তেল না দেওয়ায় দোকানীকে মারধর টিকা কেনা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় কী ঘটেছিল? হিন্দুদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী: সন্তোষ শর্মা মুন্সীগঞ্জ পৌর শিশুপার্কের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন নতুন বছরকে স্বাগতম – নার্গিস আক্তার মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি, খাল খনন কর্মসূচির উদ্বোধন আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেল ঢাকা-১৭ আসনে ৪টি মন্দির

বিও হিসাব রক্ষণাবেক্ষণ ফি কমল

পুঁজিবাজারে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবের রক্ষণাবেক্ষণ ফি ১৫০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যা এতদিন ছিল ৪৫০ টাকা। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৫৬তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিও হিসাবের ফি কমানের প্রসঙ্গে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম বলেন, ডিপজিটরি (ব্যবহারিক) প্রবিধানমালা, ২০০৩ এর তফসিল-৪ (ডিপজিটরি প্রদত্ত সেবার ফি) -এর ক্রমিক নং ৩ এর (ফি হার) সংশোধনী প্রস্তাব চূড়ান্তভাবে অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যথাযথভাবে জনমত এবং সংশ্লিষ্টদের মতামত-পরামর্শ বিবেচনায় নিয়েই সংশোধনী প্রস্তাব চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। এটি শিগগির সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে কার্যকর করা হবে।

চূড়ান্ত সংশোধনী অনুযায়ী বার্ষিক ডিপজিটরি (বিও) হিসাব রক্ষণাবেক্ষণ ফি হার ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে জানিয়ে আবুল কালাম জানান, যা ডিপজিটরি, ডিপজিটরি পার্টিসিপেন্টস (ডিপি) ও বিএসইসির মধ্যে সমভাবে বণ্টিত হবে। অর্থ্যাৎ প্রত্যেকে ৫০ টাকা হারে পাবে। সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে এটি কার্যকর হবে, চলতি ২০২৫-২৬ অর্থবছর থেকে এটি কার্যকর হবে। পূর্ববর্তী অর্থবছরের ক্ষেত্রে সংশোধন পূর্ববর্তী বিধান অনুযায়ী ডিপজিটরি ফি (৪৫০ টাকা হারে) প্রযোজ্য থাকবে। এছাড়া চলতি অর্থবছরের অগ্রিম বার্ষিক ডিপজিটরি (বিও) হিসাব রক্ষণাবেক্ষণ ফি হিসাবায়নের সময়সীমা চলতি বচরের ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ১১ মে অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার বৈঠকে দেশি-বিদেশি বৃহৎ কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনার নির্দেশনার আলোকে পাবলিক ইন্টারেস্ট এনটিটিগুলো দেশের পুঁজিবাজারে অন্তর্ভুক্তির বিষয়ে বিশদ পর্যালোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: