শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
এসকেএফ ফার্মাসিউটিক্যালসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ নেপালের রাষ্ট্রপতি-স্পিকারসহ ৩৬০ বিশিষ্টজনকে বাংলাদেশের আম উপহার গ্রুপপর্বে উত্তেজনা ছড়াবে যে ১০ হাইভোল্টেজ ম্যাচ রোববার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান নড়াইলে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রতিযোগিতা অনুষ্ঠিত চৌদ্দগ্রাম প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে ছেলের নতুন ভবনে ঠাঁই মায়ের শততম আড্ডার মাইলফলকে ‘অঙ্গীকারাবদ্ধ’—সমাজ পরিবর্তনের হাতিয়ার সাহিত্য ও সংস্কৃতি: গোপালগঞ্জে অগ্নিবীণার জমকালো মিলনমেলা সুবর্ণচরে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী’ অনুষ্ঠিত গ্রীষ্মকালীন ফল জামের ১০ উপকারিতা

বগুড়ার শেরপুরে অটোরিকশা চালক মিনহাজের মরদেহ উদ্ধার

আব্দুর রাজ্জাক, বগুড়া জেলা প্রতিনিধি :: বগুড়ার শেরপুরে অটোরিকশা চালক মিনহাজকে (২২) খুনের পর গুম করে রাখা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছিনতাই নাটক সাজাতে গিয়ে গ্রেফতার হওয়া খুনি ফজলে রাব্বীর দেখানো মতে পুলিশ শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা গ্রামের একটি ধান ক্ষেতে কাদার মধ্যে গুম করে রাখা মরদেহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১টায় গ্রেফতারকৃত ফজলে রাব্বীর উপস্থিতিতে মিনহাজের মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের পর জোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বগুড়ার পুলিশ সুপার গ্রেফতারকৃত ফজলে রাব্বীর উপস্থিতি এবিষয়ে ব্রিফিং করেন। পুলিশ সুপার বলেন, গ্রেফতারকৃত ফজলে রাব্বী পুলিশকে জানিয়েছে, মিনহাজ তাদের পাশের গ্রামের বাসিন্দা হিসেবে পরিচিত। মিনহাজ তাকে মাঝে মধ্যেই ব্লাকমেইল করে অনেক টাকা লোকসান করিয়েছে।

একারণে কয়েকদিন আগে থেকেই মিনহাজকে খুন করার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুয়ায়ী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কৌশলে তার অটোরিকশা ভাড়া করে। ওই রাতেই শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে যায়। সেখানে কোমল পানীয়ের সাথে ঘুমের ট্যাবলেট মিশিয়ে মিনহাজকে পান করায়। এরপর অচেতন হয়ে পড়লে চাকু দিয়ে মুখ মন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে খুঁচিয়ে খুঁচিয়ে ক্ষতবিক্ষত করে। এরপর মরদেহ টেনে হিচরে পাঁচশ গজ দূরে ধানক্ষেতে কাদার মধ্যে লুকিয়ে রেখে অটোরিকশা ফেলে রেখে বাড়ি ফিরে যায়।

পরে নিজের পায়ের উরুতে নিজেই ছুরিকাঘাত করে পরদিন বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর থানায় হাজির হয়। সেখানে নিজেকে খুনের দায় থেকে আড়াল করতে ছিনতাই নাটক সাজায়। তার কথায় পুলিশের সন্দেহ হলে তাকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে ফজলে রাব্বী নিজেই খুন করার কথা পুলিশের কাছে স্বীকার করে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: