শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

শিরোনাম
গঙ্গাচড়ায় ভুয়া পূজামণ্ডপ দেখিয়ে জিআর চাল উত্তোলন শাহজালাল বিমানবন্দরে লাগেজের গতিবিধি এবার যাত্রীদের চোখের সামনে ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার আহ্বান জামায়াতের দক্ষিণ এশিয়ার গণ-প্রত্যাখ্যান পর্বের শেষ কোথায় সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী ইউসুফের নির্জন হাট, উৎসবে পশুর ঢল একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করাসহ এনসিপির তিন দাবি দেবী দুর্গা: পৌরাণিক মহিমা থেকে মানবিক দর্শন নাটোরের বিচারক অংশ নিলেন অক্সফোর্ডের এআই আইন প্রোগ্রামে কাঠামোগত ফাঁদে আটকে আছে দেশের অর্থনীতি: হোসেন জিল্লুর রহমান

শিশুকে ধর্ষণের অভিযোগে দুই যুবকের যাবজ্জীবন

‎ফরিদপুরে ১৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়ও একজনের দশ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন।

‎সাজাপ্রাপ্তরা হলেন- জেলার আলফাডাঙ্গা উপজেলার যোগিবরাট গ্রামের আতিয়ার শেখের ছেলে মো. সজীব শেখ (২৬) ও একই গ্রামের ইসলাম মোল্লার ছেলে মো. সোহেল মোল্লা (২৫)। দশ বছরের সাজাপ্রাপ্ত আসামি হলেন- একই গ্রামের আবু বক্কার মোল্লার ছেলে মোহাম্মদ ইয়াসিন মোল্লা (২৪)। রায় ঘোষণার সময় তারা সবাই আদালতে উপস্থিত ছিলেন।

‎মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০১৮ সালের ৩০ জুলাই রাতে শিশুটি মুখে পানি দিতে বাইরে টিউবয়েলে গেলে ওই তিন যুবক তাকে জোর করে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এরপর তাকে মুখ বেঁধে ফেলে চলে যায়। পরে শিশুটির মা মেয়েকে খুঁজতে গিয়ে বাড়ির পাশে এক আসামির বাড়ির উঠানে শিশুটিকে দেখতে পান। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে হাসপাতালে ভর্তি করেন।‎

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, ‘ঘটনার তিন দিন পর শিশুটির বাবা বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আমরা রাষ্ট্রপক্ষ মামলার এ রায়ে সন্তুষ্ট হয়েছি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: