শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ মুন্সীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন: আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বৃক্ষের চারা বিতরণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন টিপু সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চৌদ্দগ্রামে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক নড়াইলে হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির সিদ্ধান্ত গ্রহণে নারীর অর্থবহ অংশগ্রহণ প্রয়োজন বিশ্বকাপের উত্তাপে ফুটবল নিয়ে নির্মিত সিনেমা দেখার সুযোগ সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী আর্জেন্টিনা-মিশরের ম্যাচে বিতর্কিত রেফারিং নিয়ে অবশেষে মুখ খুললো

মৌলভীবাজারে নিসচা’র এর উদ্যোগে মাস্ক ও গাছের চারা বিতরণ

মৌলভীবাজার জেলা প্রতিনিধি :: আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক চাই দিবসকে সামনে রেখে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ৩ অক্টোবর২০২০ শনিবার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় শহরের প্রাণকেন্দ্র চৌমোহনা চত্বরে মাস্ক ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে শ্রীমঙ্গল শহরের চৌমুহনা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল শাখার সভাপতি আমজাদ হোসেন রনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুছ ছালেক।

আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, ট্রাফিক ইন্সপেক্টর (শহর ও যানবাহন) মো. সাঈদ, নিসচা’র সহ-সভাপতি সঞ্জয় রায়, সাধারণ সম্পাদক গোলাম রহমান মামুন, দপ্তর সম্পাদক দুলা মিয়া প্রমুখ।

পরে পথচারীদের মাঝে ৩০০ মাস্ক ও ২০০ গাছের চারা বিতরণ করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: